দুদক সচিবের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিষয়ক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক, দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ।

দুদক সচিবের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিষয়ক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক, দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ। রোববার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুদক প্রধান কার্যালয়ে যায়। পরে প্রতিনিধি দলটি দুদক সচিবের কক্ষে বৈঠক শুরু করেন।

তিন দিনের এই সফরে দুর্নীতি দমন কমিশন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্নীতি দমন নিয়ে কাজ এমন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

প্রসঙ্গত, রিচার্ড নেফিউ রোববার রাতে ঢাকায় আসার কথা ছিল। সফর এগিয়ে ঢাকায় আসেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্নীতি দমন বিষয়ে আলোচনার জন্যই তার এই সফর। রিচার্ড নেফিউর এই সফরটি সৌজন্যমূলক। তাদের পক্ষ থেকে কয়েকটি বৈঠকের আগ্রহ দেখানো হয়েছে।

গত বছর বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফরে করেন রিচার্ড নেফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা পর্যায়ের এ কর্মকর্তার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা। বাংলাদেশ সফরকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিচার্ড নেফিউর। আগামী মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।