তামিমের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে দেখতে গিয়েছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি দল ।

তামিমের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে দেখতে গিয়েছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি দল । বুধবার (২৬ মার্চ) রাতে হাসপাতালে ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান প্রতিনিধি দল। সেখানে তারা তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক অধিনায়ক ক্রিকেটার আকরাম হোসেন, তারেক রহমানের প্রতিনিধি মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ডা, শাহ মোহাম্মদ আমান উল্লাহ, তারেক রহমানের মামাতো ভাই আভীক ইস্কান্দার।

এছাড়াও বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য গত মঙ্গলবার উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে নয়াপল্টনে এক দোয়ার আয়োজন করেন । উল্লেখ্য ,মঙ্গলবার সন্ধ্যায় সাভারের কেপিজে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।