ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাধারন নার্সরা
গোপালগঞ্জের নার্স মর্জিনা আকতারের দাপটে অতিষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাধারন নার্সরা।
গোপালগঞ্জের নার্স মর্জিনা আকতারের দাপটে অতিষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাধারন নার্সরা। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। বিগত আওয়ামী লীগের আমলে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর হওয়ায় তিনি আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নার্সিং বিভাগে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে ছিলেন। তিনি আওয়ামী লীগ আমলে একটি ওয়ার্ড ইনচার্জের দায়িত্বে ছিলেন।
তার স্বামী নিজাম মুন্সি বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল ফারুক খানের কাছের লোক হওয়ায় মর্জিনা আকতার আরও বেপরোয়া হয়ে ক্ষমতার অপব্যাবহার করছেন ঢামেক হাসপাতালে।
গত জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গন অভ্যুথানের মধ্য দিয়ে সরকারের পালাবদল হওয়ার সাথে সাথে বিএনপি পরিচয় ধারন করে হয়ে গেল মর্জিনা আকতার বিএনপি নেত্রী। তিনি আওয়ামী লীগের সক্রিয় একজন সদস্য ছিলেন।তার কিছু দিন পরে বিএনপি সমর্থিত নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)এর ঢামেক হাসপাতাল শাখার সভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়ে গেলেন।তিনি এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে হাসপাতালের নার্সিং শাখা থেকে শুরু করে নার্সদের খাবার ক্যান্টিন সহ সব জায়গাতে একক আধিপত্য কায়েম করছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, কিছুদিন পূর্বে ঢামেক হাসপাতালের নার্স মর্জিনা আকতার সহ কিছু সিনিয়র নার্স নেতৃবৃন্দদের নিয়ে সিন্ধান্ত হয়, নার্সদের খাবার ক্যান্টিনে ৪০% ছাড় দিয়ে হাসপাতালের সকল নার্সরা খাওয়া দাওয়া করতে পারবে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তিনি একক ভাবে সিন্ধান্তটি পাল্টিয়ে আগের অবস্থায় ফিরিয়ে যান।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্সদের সাথে কথা বলে জানাগেছে,তিনি ক্যান্টিন থেকে প্রতি মাসে মোটা অংকের একটি কমিশন নিয়ে থাকে আর এ কারনে তিনি সকল নার্সদের খাবারের কমিশন উঠিয়ে দেয়।
বিগত ১৫ বছর গোপালগঞ্জের বাসিন্দার পরিচয়ে প্রভাব বিস্তারকারি মর্জিনা আকতার হঠাৎ বিএনপির পরিচয় ধারন করে। শধু তাই না বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গত ৩-৪ আগষ্ট শান্তি সমাবেশে নেতৃত্বদানকারি ও অংশগ্রহনকারী ৫ আগষ্ট ফ্যাসিষ্ট স্বৈরাচারে চিহ্নিত দোসরদের পৃষ্টপোষকতার মাধ্যমে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অনুসন্ধানে জানাগেছে, তার স্বামী নিজাম মুন্সি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে তার নিজ প্রোফাইলে ২০২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে কয়েকটি পোষ্ট করে তাতে প্রমানিত তার স্বামী আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করেছে।
ঢামেক হাসপাতালের বিএনপি সমর্থিত সাধারন নার্সদের একটি প্রশ্ন আওয়ামী লীগ ফ্যাসীবাদের দোষরদের স্ত্রীরা কিভাবে ঢাকা মেডিকেলের মত একটি গুরুত্বপূর্ন জায়গায় ন্যাবের সভানেত্রী হয়।