ড্যাব এর উদ্যোগে খুলনা মেডিকেলে খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিল

ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ও মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে মাদার অব ডেমোক্রেসি,আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি দুপুর ১:৩০ হতে শুরু হয়ে ২:৩০ এ শেষ হয়। খুলনা মেডিকেল কলেজ এর হল রুমে ডঃ মোঃ তাজরুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডাঃ শেখ মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ সাধারণ সম্পাদক(ড্যাব)।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম পরিচালক খুমেক,ডঃ মোস্তফা কামাল বিভাগীয় প্রধান কার্ডিওলজি,ডঃ মোঃ কামরুল হুদা,ডক্টর শেখ আলামিন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।উক্ত অনুষ্ঠানের দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।