ডিজাষ্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ এর আত্মপ্রকাশ

গত ১৮ ই আগষ্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, এক সভায় ডিজাষ্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সন্দ্বীপ নামে দূর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে একটি নেটওয়ার্ক আত্মপ্রকাশ করে।

ডিজাষ্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ এর আত্মপ্রকাশ

গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ রমনায় অনুষ্ঠিত এক সভায় ডিজাষ্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সন্দ্বীপ নামে দূর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে একটি নেটওয়ার্ক আত্মপ্রকাশ করে। এ উপলক্ষে পানিতে ডুবে শিশু মৃত্যু এবং সাপে কাটা রোগীর মৃত্যু সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিষয়বস্তুর উপর মূল বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (দাদু)’র প্রধান নির্বাহী ড.মো: ইদ্রিস আলম।

সেমিনারে সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন খাদেম। বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব, কবি আসাদ মান্নান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তপন চন্দ্র বনিক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক নুরুল আক্তার, জাতীয় বক্ষব্যধী ইনস্টিটিউট এর সাবেক পরিচালক প্রফেসর ডা.মোহাম্মদ শাহেদুর রহমান খান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হক, ইঞ্জিনিয়ার শেখ মঈন উদ্দিন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস.এম শাহ আলম, আইনজীবি ব্যারিষ্টার শামসুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, দৈনিক আজকের সংবাদ এর চীফ রিপোর্টার মো আবুল হোসেন, সরকারী কর্মকর্তা মো নূরুল আক্তার মিলাদ, মো আব্দুল হান্নান এফ.সিএ, কাজী নাঈম উদ্দিন জাবেদ, বায়েজীদ হোসেন, অতুল কর্মকার, মো: জাকারিয়া, মো:শফিকুর রহমান, মো:মহিউদ্দিন, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ইফতেখার আলম তারেক ও ইনোভেশন এয়ার ট্রাভেলস এর রমিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম যাহিদুল আলম সুমন।

এ বিষয়ে ড. ইদ্রিস আলম বলেন, দেশের জেলা-উপজেলা পর্যায়ের সামাজিক সংগঠনগুলোর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নে অবদান রাখা। মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ ঐতিহাসিকভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামি এবং নদী ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত। সরকারি উন্নয়ন কার্যক্রম অন্যান্য এলাকার চেয় অপেক্ষাকৃত কম। তাই এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করার জন্য ‘ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন সন্দ্বীপ’ গঠন করা হয়েছে। এ সময় সম্প্রতি পানিতে ডুবে শিশু মৃত্যু এবং সাপে কাটা রোগীর মৃত্যুতে সভায় উদ্বেগ প্রকাশ করেন ড. ইদ্রিস আলম।

বক্তারা দূর্যোগকালীন পদক্ষেপ, বজ্রপাত রোধে করণীয় এবং সন্দ্বীপে টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সভায় উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন দল মত মিলে এক হয়ে স্থানীয় এলাকায় দূর্যোগ মোকাবেলা, টেকসই উন্নয়নে বিশেষ করে সন্দ্বীপে পানিতে ডুবে শিশু মৃত্যু নিবারণে ডিজাষ্টার এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সন্দ্বীপ এর সাথে একত্রে কাজ করার জন্য উদাত্ত আহবান জানানো হয়। সভায় দেশে বিদেশে অবস্থানরত সকল সন্দ্বীপবাসীর সহযোগীতা কামনা করা হয়। সেমিনারে বক্তারা অপমৃত্যু রোধে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।