জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থান 'সবুজ পল্লবে স্মৃতি অম্লান' উপ-কমিটি গঠন

সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি’র উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থান 'সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক' উপ-কমিটি গঠন করা হয়েছে। 

আজ সোমবার (৩০ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে আহ্ববায়ক হিসেবে রয়েছেন- কৃষিবিদ হাসান জাফরি তুহিন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। 

আরও রয়েছেন- শহিদুল ইসলাম বাবুল, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, ইজি, বাদলুর রহমান খান বাদল, সাইফ আলী খান, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব, কৃষিবিদ রফিকুল ইসলাম খান ডন, শামসুর রহমান শামস (দপ্তরের দায়িত্বে), কৃষিবিদ শেখ মোঃ শফি শাওন, কৃষিবিদ একরামুল হক একরাম, কৃষিবিদ ড. আশরাফুল আলম জিমি, জাহিদুল ইসলাম রনি, কৃষিবিদ কে আই এফ সবুর, কৃষিবিদ রাজিবুল হাসান, কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), শরিফুল হক সাজু, ফরহাদুল ইসলাম ফরিদ, শাকিল আহমেদ, মোঃ হাসনাইন নাহিয়ান সজীব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি’র উদ্যোগে— ❝গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা❞ কর্মসূচির অংশ হিসেবে— ❝সবুজ পল্লবে স্মৃতি অম্লান❞ শীর্ষক রাজধানী ঢাকায় শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে বৃক্ষরোপণ করা হবে। 

শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’ এই বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করবে। বিভিন্ন ধরণের বৃক্ষের বুকে শহীদদের নাম লেখা থাকবে।