জুডিশিয়াল সার্ভিসের দুই কর্মকর্তা বদলি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আইন ও বিচার বিভাগে কর্মরত সলিসিটর (জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেনকে বদলি করে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (জেলা ও দায়রা জজ) পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া আইন ও বিচার বিভাগে কর্মরত উপসলিসিটর (জেলা ও দায়রা জজ) সানা মো. মাহরুফ হোসাইনকে বদলি করে একই বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।