জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে ড্যাব ডিএমসিএইচ শাখার দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব ডিএমসিএইচ শাখা কর্তৃক আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
শনিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব ডিএমসিএইচ শাখা কর্তৃক আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা হারুন আল রশীদ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাব ডিএমসিএইচ শাখার সভাপতি ডা.রেজওয়ানুর রহমান সোহেল ও সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক ডা. মোহাম¥দ ফকরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মোহাম্মদ কামরুল আহসান, ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য ডা.জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান।
আরো উপস্থিত ছিলেন হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. খাজা আব্দুল গফুর, ডিএমসিএইচ শাখার যুগ্ম সাধারন সম্পাদক ডা. জিয়াউর রহমান, ডা জাবেদ আহামেদ,ডা. জাকারিয়া আল আজিজ,ডা লিখন, ডা মোহাম্মদ আসাদুজ্জামান,ডা মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, ডা সাইফুল ইসলাম,ডা আরাফাত,ডা আহসান সহ হাসপাতালের নাসিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে মসজিদের পেশ ইমাম সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরন করেন।