জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ন্যাবের শ্রদ্ধাঞ্জলি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) কেন্দ্রীয় কমিটি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) কেন্দ্রীয় কমিটি।
রবিবার (০৪ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানী শেরেবাংলা নগরে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয় । এ সময় উপস্থিত ছিলেন ন্যাবের সভাপতি বিলকিস জাহান চৌধুরী, হোসনে আরা দুলি, আকরাম হোসেন, মাসুদ পারবেজ, জেসমিন আক্তার,কামাল হোসেন, ইয়াসমিন আক্তার, আম্বিয়া খাতুন, জামাল বাদশা,জাহাঙ্গীর হোসেন, বিলকিস আক্তার, জাহিদ, আছমা আক্তার,আলম, সালাউদ্দিন, সজীবসহ ন্যাব কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।