জাহানারা আবেদিনের মরদেহে ঢাবির উপাচার্য ও সাদা দলের শ্রদ্ধা নিবেদন 

রবিবার (২৭ এপ্রিল) শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী মিসেস জাহানারা আবেদিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাদা দলের শিক্ষকবৃন্দ।

জাহানারা আবেদিনের মরদেহে ঢাবির উপাচার্য ও সাদা দলের শ্রদ্ধা নিবেদন 

রবিবার (২৭ এপ্রিল) শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী মিসেস জাহানারা আবেদিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাদা দলের শিক্ষকবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পিএইচডি, প্রো উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষে  আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল কালাম সরকার প্রমুখ।

উল্লেখ্য, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। 

মৃত্যুকালে তিন ছেলে ময়নুল আবেদিন মিতু, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি। জয়নুল আবেদিন ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত বাড়িতে বাস করছিলেন জাহানারা আবেদিন।