জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সমস্যা সমাধান করতে পারে: তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের সমস্যা সমাধান করতে পারবে‌।’ 

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সমস্যা সমাধান করতে পারে: তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের সমস্যা সমাধান করতে পারবে‌।’ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার ভাষানটেকে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

সভায় তারেক রহমান আরও বলেন, ‘ধ্বংস হয়ে যাওয়া দেশকে পুনর্গঠন করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।‌ দেশের সব পর্যায়ে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হলে দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।’

নিজের ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে ভাষানটেকের বস্তিবাসীদের পুনর্বাসন করাসহ তাদের সব সমস্যার সমাধান করা হবে।’ 

ঢাকা-১৭ আসন বিএনপি আয়োজিত এই জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হয়। জনসভায় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা শুরু হয়। দলীয় নেতা-কর্মীরা ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চান