চিত্রনায়ক রুবেল সড়ক দুর্ঘটনায় আহত
জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সড়ক দুর্ঘটনায়আহত হয়েছেন।
জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সড়ক দুর্ঘটনায়আহত হয়েছেন। আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রুবেলের সঙ্গে থাকা ২ সহযাত্রী। বরগুনার আমতলীতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। বরগুনা আমতলীতে কারাতের একটি একাডেমির আয়োজনে তার অংশ নেওয়ার কথা। তাই সকালে মাইক্রোবাসে করে তিনি সেখানে যাচ্ছিলেন ।
চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ।
তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ আরও দু’জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।