গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে মো. ওবায়দুর রহমানকে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে মো. ওবায়দুর রহমানকে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মো. ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) একজন কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।