খুলনায় চলছে ৭দিন ব্যাপি যাত্রা উৎসব
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাট বাড়ীতে ১৯ডিসেম্বর ২০২৪ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে সপ্তাহ ব্যাপি যাত্রা উৎসব।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাট বাড়ীতে ১৯ডিসেম্বর ২০২৪ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে সপ্তাহ ব্যাপি যাত্রা উৎসব।বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল সাতটি পালা প্রদর্শন করবে,তারই ধারাবাহিকতায় ২২ডিসেম্বর 'দি চ্যালেঞ্জার অপেরা'পরিবেশন করেন 'ডাইনী বধূ' যাত্রা পালাটি।
পালাটির রচনা করেন শক্তিপদ সিংহ,নির্দেশনা দিয়েছেন গায়ক-নায়ক ওয়াসীম আসকার। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন প্রনব, লিপিকা, ওয়াসীম, পারুল, বিকাশ মন্ডল, পায়েল দাস, মইজুদ্দিন,দেবব্রত, গফুর প্রমুখ।দি চ্যালেঞ্জার অপেরার স্বত্বাধিকারী ওয়াসীম আসকার বলেন যাত্রা বাংগালী সংস্কৃতির আদি শেকড়। গ্রামীণ বিনোদনের সর্বশ্রেষ্ঠ মাধ্যমে।তার নির্মল চর্চায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান সরকারের প্রতি।