খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল 

গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল,ফার্মগেট সংলগ্ন বায়তুস শরীফ মসজিদে

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল 

গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল,ফার্মগেট সংলগ্ন বায়তুস শরীফ মসজিদে বাদ আসর এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র -ছাত্রীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি দোয়া মাহফিলপূর্বে তিনি তার বক্তব্যে বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন ধরে কারাবন্দি  রাখা হয়েছিল, এই ফ্যাসিবাদ সরকার ১৬ বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেছে কিন্তু দুঃখের বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে।

ছাত্র জনতার তোপের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।প্রায় হাজার ছাত্র-ছাত্রী কে গুলি করে হত্যা করেছে , এখনও অনেক ছাত্র ছাত্রী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আমি তাদের আশু রোগমুক্তি কামনা করছি। বক্তব্য শেষে বায়তুস  শরীফ মসজিদের ইমাম সাহেব মোনাজাত পরিচালনা করেন।এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ শওকত ওসমান শামিম, ড: মনিরুল ইসলাম, ড: শফিউর রহমান সোহাগ, তৌহিদুল ইসলাম, ইলিয়াস হাবিব, আব্দুর রশিদ, মোহাইমিনুল ইসলাম পলাশ, আবু সোহেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এ্যাবের নেতৃবৃন্দ।