কোতয়ালী থানা বিএনপি'র কর্মশালা
আজ ৬ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি,এন,পি)'র রাষ্ট্র সংস্কারে ৩১দফা।
আজ ৬ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি,এন,পি)'র রাষ্ট্র সংস্কারে ৩১দফা নিয়ে কোতয়ালী থানা বি,এন,পি'র উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বি,এন,পি'র আহবায়ক রফিকুল আলম মজনু, বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বি,এন,পি'র যুগ্নআহবায়ক লিটন মাহমুদ,প্রধান বক্তা ছিলেন বি,এন,পি,নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।কর্মশালার সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বি,এন,পি'র সদস্য সচিব তানভির আহমেদ রবিন।
সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামত শুনে আগামীর করনীয় বিষয়ের উপর দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন মহানগর নেতৃবৃন্দ।