কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদাযাপন সমাপ্তি
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩-২৯ এপ্রিলের উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে, রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে তত্বাবধানে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩-২৯ এপ্রিলের উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে, রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে তত্বাবধানে। এবারের প্রতিবাধ্য, পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ উপলক্ষে ব্যপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে রাজধানী উত্তরাতে অবস্থিত, তত্ত্বাবধায়কের কার্যালয় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে। উক্ত অনুষ্ঠানটি জনসচেতনতার স্বাস্থ্য সচেতনার উদ্দেশ্য বিভিন্ন সেমিনার, আলোচনা সভা হাসপাতালের লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে।
সুত্রে যানা জায়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী নিদর্শনায় পুষ্টি বার্তা সমুহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬(২৩-২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তার উৎযাপন উপলক্ষে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে, তত্বাবধায়কের উদ্যোগে আগ উক্ত পুষ্টি বার্তা সমুহের কার্যক্রম সমাপ্তি হলো। প্রতিবাদ্য হিসেবে এবারের উল্লেখ যোগ্য হল।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” পুষ্টি গুণে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন খাবারে শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টি গুণ বজায় রাখুন এবং খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন এবং অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাষ্টফুড বর্জন করুন। অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
জন্মের ১ ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো নিশ্চিত করুন এবং ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান। ৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি বাড়তি খাবার খেতে দিন। শিশুর বুদ্ধির বিকাশ এবং শারিরীক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম খেতে দিন।
শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা জানার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং ওজন-উচ্চতাসহ অন্যান্য নিয়ামকগুলো পরিমাপ করুন। কিশোর-কিশোরীসহ পরিবারের প্রবীণ সদস্যদের সঠিক যত্ন নিন এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চার অভ্যাস গড়ে তুলুন।
গর্ভবতী মায়েদের সঠিক যত্ন নিন, নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ বড়ি খাওয়ান। উক্ত অনুষ্ঠানে হাসপাতালে সকল কর্মকর্তা, সহ অন্য অন্য ব্যাক্তীবর্গ গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকল ধন্যবাদ জানিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের প্রতিষ্ঠান প্রধান তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান।