একযুগ পর দেশে ফিরছেন রাজনীতিবিদ কয়ছর
দীর্ঘ এক যুগ পর দেশের মাটিতে ফিরছেন সাবেক ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
দীর্ঘ এক যুগ পর দেশের মাটিতে ফিরছেন সাবেক ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। তিনি আগামীকাল রবিবার ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির ১০০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দেশে আসছেন। তাঁর আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে তাঁর নিজের এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ গত এক যুগ ধরে রাজনৈতিক হয়রানিমূূলক মামলা হামলার কারণে দেশে আসতে পারেন নি। গত ৫ আগস্ট ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নেন। বুধবার ওই ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। পবিত্র ওমরা পালন শেষে শনিবার সৌদিআরব থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির ওই নেতৃবৃন্দ। এসময় যুক্তরাজ্য থেকে আরও ২৩ নেতাকর্মী তাদের সঙ্গে এসে যোগ দিবেন। পরে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে রবিবার (২০ অক্টোবর) সকালে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়সহ দলীয় কর্মসূচিতে যোগ দিবেন এরপর কয়ছর এম আহমদ আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুরে যাবেন। গত কয়েক দিন ধরে তাদের বরণ করতে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও ব্যাপক প্রস্তুতি চলছে। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় তারা বৃহৎ পরিসরে কর্মসূচি পালন করবেন না।
উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমেদ জানালেন, নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমদকে বরণে ব্যাপক প্রস্তুতি ছিল। কিন্তু দলের কিছু নির্দেশনায় থাকায় তেমন কোন আয়োজন করা যাচ্ছে না। তবে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে বিশাল গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।