আবারও পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে আবারও নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদ।

আবারও পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে আবারও নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদ। পদটিতে তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক জাফর ওয়াজেদকে তার বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে চলতি বছরের ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পিআইবি মহাপরিচালক পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ। এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল প্রথমবারের মতো পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ। পরবর্তীতে ২০২১ সালে আরও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ২০ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। এবার আরও এক বছরের জন্য নিয়োগ পেলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।