আন্তর্জাতিক লিও যুব ক্যাম্প ‘RESOURGE 2025’-এ রানার্স আপ ট্রপি গ্রহন করেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি
লিও নেতৃত্ব, দক্ষতা ও তারুণ্যের শক্তিকে আরও শানিত করার লক্ষ্যে গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গাজীপুরের ভাওয়ালবদর এলাকার গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব ক্যাম্প “Lions International Leo Youth Camp – RESOURGE 2025” অনুষ্ঠিত হয়।
লিও নেতৃত্ব, দক্ষতা ও তারুণ্যের শক্তিকে আরও শানিত করার লক্ষ্যে গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গাজীপুরের ভাওয়ালবদর এলাকার গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব ক্যাম্প “Lions International Leo Youth Camp – RESOURGE 2025” অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানের এই ক্যাম্পে দেশের বিপুল সংখ্যক লিও সদস্য অংশগ্রহণ করেন। নেতৃত্ব বিকাশ, দলগত দক্ষতা উন্নয়ন, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
বিভিন্ন ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্টে দক্ষতা, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের মাধ্যমে ক্লাবটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও কার্যকর অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ক্যাম্পে চ্যাম্পিয়ন হওয়ার সম্মানও অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। এই সাফল্যকে ক্লাবটির জন্য একটি গৌরবময় ও স্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রানার্স আপ ট্রফি গ্রহণ করেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি বলেন, “এই অর্জন প্রমাণ করে যে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের সমন্বয় থাকলে তারুণ্যের শক্তি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। ভবিষ্যতে ক্লাবটি আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
ক্লাবটির সার্বিক সহযোগিতায় রয়েছেন মাননীয় শিল্প মন্ত্রণালয়ের সচিব ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়নমোঃওবায়দুররহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য (এস্টেট ও ভূমি) ও ক্লাব চিফ কো-অর্ডিনেটর লায়ন শেখ মতিয়ার রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব (প্রেস) ও ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন ড. মোঃআলমমোস্তফা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লায়ন মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্নসচিব লায়ন মো: সামছুলইসলাম(মেহেদী)।
রানার্স আপ ট্রফি অর্জন উপলক্ষে এক অনুপ্রেরণামূলক বিবৃতিতে ডেইলি মনিং ভয়েজ, নিউজ সারা বাংলা ২৪, উদয়ের পথের সম্পাদক ও প্রকাশক, দৈনিক গণমুক্তির সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং ক্লাব সেক্রেটারি লায়ন মো: রিপন তরফদার নিয়াম বলেন,
“লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির এই অর্জন শুধু একটি ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠা এক শক্তিশালী তারুণ্যের প্রতিফলন। এই সাফল্য নতুন প্রজন্মের লিওদের সামনে আরও বড় স্বপ্ন দেখাবে।”
ক্যাম্পের বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন GAT Area Leader CA 6K লায়ন কাজী সাইফুল ইসলাম, ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন এমজেএফ, ক্যাম্প অ্যাডভাইজার আবুল বাশার মিন্টু এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ২০২৫–২৬ লিও মো: শাওন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এই আন্তর্জাতিক যুব ক্যাম্প লিওদের মধ্যে নেতৃত্বগুণ, বন্ধুত্ব ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সমাজসেবামূলক কার্যক্রমে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।