আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও শিক্ষা উপকরণ বিতরণ 

আজ মঙ্গলবার বন বিভাগের নিজস্ব জায়গায় অবস্থিত আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এবং ‘ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়’ ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি বলেন- সার্বিক ভাবে স্কুলের পরিবেশ ও লেখাপড়ার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের বিশেষ নজর দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সদর এর সহকারী বন সংরক্ষক মো: জয়নাল আবেদীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু দাউদ। এছাড়া উপস্থিত ছিলেন সকল শ্রেনীর শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।