অযোগ্য সফটওয়্যার ফার্মগুলোকে ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়াকে থামিয়ে দিতে চক্রান্ত

অযোগ্য সফটওয়্যার ফার্মগুলোকে ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়াকে থামিয়ে দিতে চক্রান্ত

এক ঢিলে দুই পাখি, অযোগ্য সফটওয়্যার ফার্মগুলোকে ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়াকে থামিয়ে দিতে চক্রান্ত: বিসিআইসি’র অনলাইন ফার্টিলাইলাজ ম্যানেজম্যান্ট সিস্টেম।

বিসিআইসি’র অনলাইন ফার্টিলাইলাজ ম্যানেজম্যান্ট সিস্টেম সম্পর্কিত সঠিক তথ্য যাচাই ব্যতীরেকে সম্প্রতি বেশকিছু অনলাইন গণমাধ্যমে গুজব প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুসন্ধানে আমাদের কর্মীরা মাঠে নেমে তথ্য সংগ্রহ করে বেরিয়ে আসে অন্য তথ্য। সার দুর্নীতিতে জড়িত একটি মহল অযোগ্য সফটওয়্যার ফার্মগুলোকে ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়াকে থামিয়ে দিতে চক্রান্তে লিপ্ত হয়েছে। মূলত তারা এক ঢিলে দুইটি পাখি মারতে চায়। একদিকে সফটওয়্যার বাজারের স্বনামধন্য কোম্পানি ডাইনামিক সলিউশন ইনোভেটরস (ডিএসআই) এর সুনাম ক্ষুণ্ন করা অপরদিকে বিসিআইসি’র যাবতীয় অনলাইন সিস্টেম-কে বাধাগ্রস্থ করে থামিয়ে দেয়ার অপচেষ্টা। 

তথ্য অনুসন্ধানে দেখা যায়, ১৩-০৪-২০২৫ তারিখে বিসিআইসি’র অনলাইন ফার্টিলাইলাজ ম্যানেজম্যান্ট সিস্টেমের REOI আহ্বান করা হয়েছে। ৩০-০৪-২০২৫ তারিখে ১২টি প্রতিষ্ঠান আগ্রহব্যক্তকরণ প্রস্তাব জমা দিয়েছে। সূক্ষ্ম যাচাই-বাছাই শেষে প্রায় ২ মাস ১৫ দিন পর গত ১৪-০৭-২০২৫ তারিখে সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে বিসিআইসি প্রথম ধাপের কাজ সমাপ্ত করেছে। পিপিআর-২০০৮ এর QCBS পদ্ধতির নিয়ম মেনে সম্পূর্ণ প্রক্রিয়া অগ্রসর হচ্ছে। এই QCBS এর অর্থই হচ্ছে Quality and Cost Based Selection। অর্থাৎ যে কোম্পানির কোয়ালিটি সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম টাকায় কাজটি করে দিতে পারবে সেই কোম্পানিই শেষ পর্যন্ত কাজটি জয়লাভ করবে। 

একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করেছিল বিসিআইসি’র প্রকাশিত REOI-তে এমন শর্ত দেয়া হয়েছে যে মাত্র একটি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। কিন্তু বাস্তবে গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। কেননা এই শর্তেই দেশের ১২টি প্রতিষ্ঠান আগ্রহব্যক্তকরণ প্রস্তাব বিসিআইসিতে জমা দিয়েছে। এর মধ্যে ০৭টি কোম্পানিই Capability Maturity Model Integration (CMMI) লেভেল-৩ ধারী প্রতিষ্ঠান। CMMI Level 3 সনদকে সফটওয়্যার ডেভলপমেন্ট ফার্মসমূহের সক্ষমতার অন্যতম মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়। তাই বিসিআইসিতে জটিল সফটওয়্যার তৈরির কাজের মান নিশ্চিত করতে REOI তে CMMI Level 3 বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে সঠিক মানের কোম্পানি কাজটি পাবে এবং সরকারি অর্থের অপচয় রোধ হয়ে সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে। 

দেশের স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানসমূহের ও বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত দিনের REOI এর শর্ত বিশ্লেষণ করে দেখা যায় বিসিআইসি তাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ শর্ত দিয়েই REOI প্রকাশ করেছে। সুতরাং পিপিআর-২০০৮ বিধি-৯০ অনুসারে প্রকাশিত REOI এ বিসিআইসি’র পক্ষ থেকে কোন কঠিন শর্ত দেয়ার বিষয়টি প্রমাণিত হয়নি। বাজারে ছড়ানো তথ্যের পুরটাই গুজব ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে বিসিআইসি কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। একটি ফ্যাসিবাদী মহল সরকারি কাজকে বাধাগ্রস্থ করার জন্য গুজব সৃষ্টি করে যাচ্ছে। 

বিসিআইসি’র অনলাইন ফার্টিলাইলাজ ম্যানেজম্যান্ট সিস্টেমের RFP এর TOR তৈরিতে সাত সদস্য বিশিষ্ট কমিটি প্রায় ৬ মাস ধরে কাজ করেছে। সংগৃহীত টার্মস ও রেফারেন্স বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি জটিল সফটওয়্যার। এরূপ সফটওয়্যার তৈরিতে একটি ফার্মের যে সকল যোগ্যতা থাকা উচিৎ সে ধরণের শর্তই দেয়া হয়েছে। অপরদিকে পেমেন্ট কন্ডিশন কঠিন করা হয়েছে। অর্থাৎ কাজ না করে টাকা নেয়ার কোন সুযোগ বিসিআইসিতে নেই। 

বিসিআইসি’র অনলাইন ফার্টিলাইলাজ ম্যানেজম্যান্ট সিস্টেমের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে গত ১৭-০৭-২০২৫ তারিখে  সংক্ষিপ্ত তালিকাভূক্ত ফার্মসমূহের কাছে RFP ডকুমেন্টস প্রেরণ করা হয়েছিল। গত ২৯-০৭-২০২৫ তারিখে প্রি-প্রপোজাল মিটিং অনুষ্ঠিত হয়ে গণতান্ত্রিক উপায়ে কার্যবিবরণী তৈরি করে সংশ্লিষ্ট সকলকে প্রেরণ করা হয়েছে এবং বিসিআইসি’র ওয়বসাইটে প্রকাশিত হয়েছে। গত ১৭-০৮-২০২৫ তারিখে ফার্মসমূহ কারিগরি প্রস্তাব ও আর্থিক প্রস্তাব জমা দিয়েছে। পিপিআর-২০০৮ এর বিধি ১১৮(৩) এর উল্লেখ মতে উন্মুক্তকরণ কমিটি বিসিআইসি কর্তৃপক্ষের নিকট আর্থিক প্রস্তাব সীলগালা অবস্থায় সাথে সাথে জমা প্রদান করেছে। প্রস্তাবসমূহের কারিগরি মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। মূল্যায়ন কমিটিতে ০৭ জন সদস্য। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বুয়েটের শিক্ষক প্রতিনিধি রয়েছে। প্রত্যেক সদস্য পৃথক পৃথক ভাবে মূল্যায়ন করে কারিগরি প্রস্তাবের নম্বর প্রদান করলে পরে এটার গড় করা হয়। গড় নম্বর ৮০ তে রূপান্তর করে ফার্মসমূহের উপস্থিতিতে তা ঘোষণা করা হয়। ঐ দিনই দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় সীলগালা খাম থেকে প্রথম উন্মুক্ত হয় এবং সবাই জানতে পারে। এর পর ফার্মসমূহের দাখিলকৃত আর্থিক প্রস্তাবসমূহ ঘোষণা করা হয়। ভ্যাট ও ট্যাক্স ব্যতীত যে ফার্ম সবচেয়ে কম টাকা প্রস্তাব করবে সেই সর্বোচ্চ আর্থিক নম্বর অর্জন করবে। এর পর কারিগরি প্রস্তাবের নম্বর ও আর্থিক প্রস্তাবের নম্বর যোগ করে মেধাস্থান নির্ধারিত হবে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হলে যোগসাজসের কোন সুযোগ নেই। এ বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং টিকে থাকা প্রতিষ্ঠানসমূহের কোন অভিযোগ নেই। 

পাঁচ কোটি টাকার ঊর্ধ্বের সকল সরকারি সফটওয়্যার সংক্রান্ত কাজে CMMI Level 3 বাধ্যতামূলক করা উচিৎ। কারণ CMMI Level 3, often referred to as "Defined," signifies that an organization has established and implemented well-defined, standardized, and documented processes across all projects, demonstrating a commitment to process maturity and improvement. This level indicates that the organization has a process framework that is understood and followed throughout. Defined Processes: At Level 3, organizations have defined and documented processes for various aspects of their work, including project management, engineering, and support. These processes are tailored to the organization's specific needs and are consistently applied across all projects. Standardization and Documentation: CMMI Level 3 requires that processes are standardized and documented using methods, procedures, and tools. This ensures consistency and repeatability in how work is performed. Organizational Focus: Level 3 emphasizes organizational focus on process improvement. This means that the organization has established mechanisms to collect data, analyze process performance, and identify areas for improvement. Project Management: Level 3 also includes practices related to integrated project management, which means that projects are managed in a coordinated and integrated way, ensuring that they align with the organization's overall goals. Benefits of CMMI Level 3: Organizations achieving CMMI Level 3 certification demonstrate their ability to deliver high-quality products and services consistently. This can lead to increased customer satisfaction, reduced risks, and improved efficiency. SCAMPI Appraisal: To achieve Level 3, an organization typically undergoes a SCAMPI A appraisal, which is a formal assessment by a certified CMMI appraiser to verify that the organization meets the requirements of Level 3.  

বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের REOI বিশ্লেষণঃ গত ০৭-০১-২০২০ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডিজিটি REOI তে সিএমএমআই লেভেল-৩ চেয়েছে। ০৩-১০-২০২৪ তারিখে বিএআরসি REOI তে সিএমএমআই লেভেল-৩ চেয়েছে। ২৫-০৯-২০২৩ তারিখে REOI তে বিআরটিএ সিএমএমআই লেভেল-৩ চেয়েছে।  ০৫-০১-২০২৫ তারিখে REOI তে মেঘনা পেট্রোলিয়াম লি. সিএমএমআই লেভেল-৩ চেয়েছে। ১৯-০৪-২০১৬ তারিখে স্যোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন REOI তে সিএমএমআই লেভেল-৩ চেয়েছে। ২৫-০৯-২০২৩ তারিখে বিআরটিএ REOI তে সিএমএমআই লেভেল-৩ চেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ২৯-১২-২০২০ তারিখের IDSD Platform এর REOI তে সিএমএমআই লেভেল-৩ চাওয়া হয়েছে। ১৮-০১-২০২১ সালে বিএসটিআই তার QR প্রকল্পে CMMI Level 3 সনদ চাওয়া হয়েছে। ২১-১১-২০২৪ তারিখের LGED এর EARN প্রকল্পের REOI তে CMMI Level 3 সনদ চাওয়া হয়েছে। অপরদিকে ১০-১২-২০২৪ তারিখের বাণিজ্য মন্ত্রণালয়ের BRCP প্রকল্পের REOI তে CMMI Level 3 সনদ চাওয়া হয়েছে।

‘অনলাইন বেইজড ফার্টিলাইজার ম্যানেজম্যান্ট সিস্টেম’ একটি স্পর্শকাতর ও জটিল ধরণের সফটওয়্যার। টরের কাজ সমাপ্ত করতে আর্থিকভাবে সক্ষম অধিক যোগ্যতা সম্পন্ন ও সেরা কোম্পনী প্রয়োজন। Capability Maturity Model Integration (CMMI) লেভেল-৩ ধারী ০৭টি প্রতিষ্ঠানসহ মোট ১২টি কোম্পানি আগ্রহব্যক্তকরণ প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং একটি প্রতিষ্ঠানকে সুযোগ দিতে CMMI Level 3 এর শর্ত যোগ করা হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগের কোন সত্যতা অনুসন্ধান করে পাওয়া যায়নি।