অবশেষে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমকে সংসদ থেকে অডিট বিভাগে বদলী

অবশেষে শেরে বাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকেীশলী মো: মোয়াজ্জেম হোসেনকে সংসদ ভবন থেকে প্রত্যাহার করে অডিট বিভাগে বদলী করা হয়েছে।

অবশেষে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমকে সংসদ থেকে অডিট বিভাগে বদলী

অবশেষে শেরে বাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকেীশলী মো: মোয়াজ্জেম হোসেনকে সংসদ ভবন থেকে প্রত্যাহার করে অডিট বিভাগে বদলী করা হয়েছে। গত ২ মে এক প্রজ্ঞাপনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এই বদলী আদেশ প্রদান করেন।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল দৈনিক আজকের সংবাদ এ “গণপূর্তের ইঞ্জিনিয়ার নামের ঠিকাদার মোয়াজ্জেম আর কতদিন সংসদে থাকবেন” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে সংসদ থেকে অডিট বিভাগে বদলী করেন।