SID-CHT প্রকল্পের এএনআর বাগান’র রক্ষনাবেক্ষণ এর কাজ পরিদর্শনে রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক

SID-CHT প্রকল্পের এএনআর বাগান’র রক্ষনাবেক্ষণ এর কাজ পরিদর্শনে রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক

১৩ মার্চ বুধবার রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটে ২০২১-২২ আর্থিক সনে (ঝওউ-ঈঐঞ) প্রকল্পের আওতায় সৃজিত ৫০.০ হেক্টর এএনআর বাগান এর রক্ষনাবেক্ষণ এর কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালিন বাগান এর সার্বিক কাজ দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মো: জাহিদুর রহমান মিয়া, পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই’র সহকারী সংরক্ষক মাসুম আলম, বিট কর্মকর্তা, ব্যাঙছড়ি বিট।