হাটহাজারী রেঞ্জ কর্তৃক সেগুন ও আকাশমনি গোলকাঠ বোঝাই ট্রাক আটক

গত শুক্রবার হাটহাজারী রেঞ্জের মন্দাকীনি বিট এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্তৃক সেগুন ও আকাশমনি গোলকাঠ বোঝাই ট্রাক আটক

গত শুক্রবার হাটহাজারী রেঞ্জের মন্দাকীনি বিট এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় স্টেশন কর্মকর্তা রাজীব উদ্দীন ইব্রাহীম, হাটহাজারী বিট কাম চেক স্টেশন, বিট কর্মকর্তা, মন্দাকীনি বিট এবং সংশ্লিষ্ট স্টাফসহ হাটহাজারী উপজেলার মন্দাকীনি বিট এলাকায় বনজদ্রব্য বোঝাই ১ টি ট্রাক আসতে দেখা যায় এবং সেটি সংকেত দিয়ে থামানো হয়।

ঐ ট্রাক নং-চট্টমেট্টো:ট:-১১-৪৯৭৮ দেখে তল্লাসী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় ২৬৬ টু:=২৯৯.৭৮ সেগুন ও আকাশমনি গোলকাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়। গাড়ীর চালক ও হেল্পার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের ধৃত করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, রেঞ্জ কর্মকর্তাসহ অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।