সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ কভার্ডভেন কাঠসহ ট্রাক আটক
গতকাল রোববার আনুমানিক বিকাল ০৪ ঘঠিকায় নারায়ণগঞ্জ সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে নিয়মিত টহলে কালীন সময়ে আনুমানিক পাচ লাখ টাকার গোল সেগুন কাঠ উদ্বার করেন এবং একজন আসামি আটক করা হয়।
গতকাল রোববার আনুমানিক বিকাল ০৪ ঘঠিকায় নারায়ণগঞ্জ সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে নিয়মিত টহলে কালীন সময়ে আনুমানিক পাচ লাখ টাকার গোল সেগুন কাঠ উদ্বার করেন এবং একজন আসামি আটক করা হয়। জানা যায় অবৈধ কাঠের গাড়িটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে আসার সময় মোগড়াপাড়া নামক স্হানে আটক করা হয়।
গাড়িসহ অবৈধ মালামাল সোনারগাঁও বন বিভাগ অফিস হেফাজতে আছে। সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন যে সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় কভার্ডভেন গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় গাড়িটি অবৈধ কাঠসহ আটক করা হয়। আটককৃত গাড়ী নাম্বার ঢামেট ঢ ১২-১৪৯৩ বন আদালত নারায়ণগঞ্জ বন মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।