সরকার ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের মানুষ না খেয়ে আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের মানুষ না খেয়ে আছে। অথচ সরকারের সেদিকে কর্ণপাত নেই। তারা ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত।
এ নির্বাচন দেশের মানুষ মানে না। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে হুশিয়ারি দিয়ে এ আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান সেলিমা রহমান।