লায়ন আকতারুজ্জামান বাংলা একাডেমীর আজীবন সদস্য নির্বাচিত
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেডএফ বাংলা একডেমীর আজীবন সদস্য হয়েছেন।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেডএফ বাংলা একডেমীর আজীবন সদস্য হয়েছেন। এই উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লিও ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির সকল সদস্যরা অভিদন্দন জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
বাংলা একাডেমির জন্ম ও বিকাশ বাংলাদেশ রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সাথে অবিচ্ছেদ্যভাবে বিজড়িত। প্রতি বছরই বাংলা একাডেমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিকদের বিশেষ সদস্য পদ দেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন খুলনা জেলার দিগলিয়ার কৃতি সন্তান ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেডএফ।
তিনি লেখালেখি ও সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমির এ আজীবন সদস্য পদ লাভ করেন। রবিবার (২৯ অক্টোবর) বাংলা একাডেমির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকর্ম, সাংবাদিকতা ও সামাজিক বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় তিন ক্যাটাগরিতে সদস্য পদ দিয়েছেন বাংলা একাডেমি। বিজ্ঞপ্তি