রাশিদ পলাশের সিনেমায় শ্রীলেখা ইন, ঋতুপর্ণা আউট
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দেশের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’। প্রথম লটের কাজও হয়েছে। দ্বিতীয় লটের আগেই থমকে যায় তরী। কারণ সিনেমাতে থাকছেন এ শিল্পী। আর সেখানে আসছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ। তিনি বললেন, ‘শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই কলকাতায় গিয়েছিলাম। গতকাল ফিরেছি। তিনি আমাদের সিনেমায় যুক্ত হচ্ছেন দেখে আমরা ভীষণ আনন্দিত আমরা। পাশাপাশি পর্দায় তার অভিনীত চরিত্রটির পরিধিও বাড়ছে।’
নির্মাতা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন তিনি। জানা যায়, নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেই। সেই সূত্রে ফেরদৌস তার বন্ধু। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে।
এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।
আগের কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল ঋতুপর্ণার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি।’
শ্রীলেখা মিত্র বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এর আগে যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবিতে কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশের ওয়েব সিনেমায় ‘কলকাতা ডায়েরিজ’-এ তিনি অভিনয় করছেন। যা তৈরি করেছেন নির্মাতা রাশেদ রাহা।
‘মিথ্যা প্রচার শেষ পর্যন্ত পরাজিত হবে’, বাংলাদেশ প্রসঙ্গে কবীর সুমন‘মিথ্যা প্রচার শেষ পর্যন্ত পরাজিত হবে’, বাংলাদেশ প্রসঙ্গে কবীর সুমন|
অন্যদিকে, আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরো অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।