যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে প্রায় ৩ শত রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসায় অংশগ্রহণ করেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সায়েম আল মনছুর ফয়েজী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ লোহানী মোঃ তাজুল ইসলাম, ডাঃ জাহাঙ্গীর হোসেন, ডাঃ বাসেদুর রহমান সোহেল, ডাঃ গালিব হাসান, ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ডাঃ বেলাল হোসেন নাজিম, ডাঃ ইয়াসিন আরাফাত বিপুল, ডাঃ মাহমুদুল হাসান খান সুমন, ডাঃ আল মামুন হাসান খান এমিল।