যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকে নেগোসিয়েশনের মাধ্যমে আসতে হবে: আসাদুজ্জামান রিপন
যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের কে কয়েকটি নেগোসিয়েশনের মাধ্যমে আসতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের কে কয়েকটি নেগোসিয়েশনের মাধ্যমে আসতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শনিবার (২২ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রাক্তন ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে রাজধানীর অফিসার ক্লাবে ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন আমি কয়েকটি ফর্মুলা দিতে চাই, আওয়ামী লীগের পূর্ণবাসন কিভাবে করা যেতে পারে ? আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশ থেকে ১৬ বিলিয়ন ডলার প্রাচার করেছে বিদেশে, বিডিআর পিলখানায় ৫৪ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে তাদেরকে জীবিত ফেরত চাই ,ছাত্রদলের ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করা হয়েছে তাদেরকে ফেরত চাই, বাংলাদেশের ৭৫৪ মানুষকে ঘুম, খুনের শিকার হতে হয়েছে তাদেরকে তার মা, স্ত্রী এবং সন্তানের মাঝে ফেরত দিতে হবে। এই কয়েকটা দাবি মেনে নিতে পারলে আওয়ামী লীগকে পূর্ণবাসন করা যেতে পারে ।
২০১৪,২০১৮,২০২৪ সালে যে অবৈধ এমপিদের দামি দামি গাড়ি দিয়েছেন, সেগুলো সব জনগণের টাকা দিয়ে কেনা সেগুলো ফেরত চাই, আওয়ামী লীগের এক এমপির সাড়ে তিনশটি বাড়ি লন্ডনে রয়েছে।আওয়ামী লীগ একটি ডাকাত এবং লুটেরা, খুনি, ও ভোট চোরের দল এরা জাতীয় বেইমান এদের সাথে কোন আপস আমাদের হতে পারে না, আসাদুজ্জামান রিপন বলেন,৫ আগস্ট আমাদের যে অর্জন, এ অর্জন আমরা কখনো ভুলণ্ঠিত হতে দেবো না, যারা আওয়ামী লীগকে পূর্ণবাসনের কথা বলছেন, ২০১৪-১৮ এবং ২৪ সালের আপনারা কোথায় ছিলেন ,বিএনপি'র ৪০% ভোট আছে সেটা আপনাদের মনে ছিল না, বিএনপি ছাড়া কোন নির্বাচন এক্সক্লুসিভ হয় না সেটা আপনাদের জানা ছিল না, তাহলে সেই নির্বাচনকে আপনারা কেন সমর্থন করছিলেন?
তিনি বলেন ,সরকারি কর্মকর্তা- কর্মচারী হিসেবে আদেশ মানতে বাধ্য হয়েছিলেন কোন সরকারের আদেশ মানতে বাধ্য হয়েছিলেন,আমাদের সংবিধানে উল্লেখ করা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করা হবে, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মাধ্যমে সরকার গঠন হবে, ২০১৪,১৮, ২৪ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছিল কি না কাদের দ্বারা সরকার গঠিত হয়েছিল, সেই সরকার ছিল একটি অবৈধ সরকার। আরো বক্তব্য রাখেন, ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ এম এ আজিজ, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবি লাবু, ডাঃ শহীদ,ড্যাব মহাখালী কমপ্লেক্সের সভাপতি ডাঃ ফারুক হোসেন, ডাঃ তৌহিদুল ইসলাম জন, শিশু হাসপাতালের ডাঃ কামাল হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডাঃ এবিএম খায়রুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন ডাঃ জাবেদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ গোলাম মোস্তফা , একরামুল রেজা টিপু, ডাঃ মিজানুর রহমান, পিজি হাসপাতালে ডাঃ আব্দুস সালাম, ডাঃ নজরুল ইসলাম,ডাঃ আশিক প্রমুখ।