যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আশা (৩৫) নামে এক যুবক মারা গেছেন।
যশোরের ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আশা (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাহার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বিএনপির স্থানীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন আশা ও তার ভাই মইদুল। এ সময় জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়। এ সময় হামলায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশা ও মইদুল।