মানুষের কণ্ঠরোধ নয়, কণ্ঠস্বরই হবে ছাত্রদল’-আকরাম আহমেদ
ভবিষ্যত বাংলাদেশে আর কখনও সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হবে না, বরং ছাত্রদলই সাধারণ মানুষের কণ্ঠস্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
ভবিষ্যত বাংলাদেশে আর কখনও সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হবে না, বরং ছাত্রদলই সাধারণ মানুষের কণ্ঠস্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা সারা দেশের মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছিল, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠরুদ্ধ করেছিল তারা আজ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মনে রাখতে হবে, দেশ ও মানুষের বিপক্ষে গিয়ে তাবেদারীর রাজনীতি দেশের মানুষ কখনও মেনে নেবে না।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ দারুসসালাম থানার অন্তর্গত ১০ ও ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। মিরপুরের মাজার রোডের বাতেননগর খেলার মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে আকরাম আহমেদ আরও বলেন, আওয়ামী লীগের পেতাত্মা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মব সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
‘জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো পরিস্থিতিতে সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার যে আদর্শ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়ে গিয়েছেন, যে আদর্শ ধারণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আদর্শ ধারণ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমান; ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সেই আদর্শই ধারণ করে, সেই আদর্শকেই অনুসরণ করেন।