বিএমইউ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ছুটির দিনে আড়াই হাজার রোগীকে চিকিৎসা প্রদান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বহির্বিভাগে ছুটির দিনে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বহির্বিভাগে ছুটির দিনে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার ( ১৪ জুন) ঈদের দীর্ঘ ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালেদ মাহবুব মোর্শেদ (মামুন), অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান, এনডিএফ এর বিএমইউ শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ, উপ-রেজিস্ট্রার (আইন, অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ভাইস-চ্যান্সেলর একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, ভাইস-চ্যান্সেলর একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) একান্ত সচিব মোঃ হুমায়ুন কবীর, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন)একান্ত সচিব মোহাম্মদ আনিছ উর রহমান, কোষাধ্যক্ষ মহোদয়ের একান্ত সচিব সাবিনা ইয়াসমীন, কর্মকর্তা মোঃ ইয়াহিয়া খান, এটিএম আমিনুল ইসলাম,মাহমুদুল হাসান আমিন, শামীম আহম্মদ, ইলিয়াস খাঁন প্রমুখ।
এদিকে পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’র বহির্বিভাগে প্রায় আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের চিকিৎসকরা। ঈদের পরে বৃহস্পতিবার , রবিবার এবং বুধবার এই ৩ দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএমইউর সম্মানিত চিকিৎসক, রেসিডেন্টগণ রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করেন।