বান্দরবনে অনুষ্ঠিত হলো "পার্বত্য সম্প্রীতি উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্হাপনায় ৯ফেব্রুয়ারী বান্দরবান জেলার সুয়ালক উপজেলার লামারপাড়ায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী " পার্বত্য সম্প্রীতি উৎসব "আরম্ভ হয়।

বান্দরবনে অনুষ্ঠিত হলো "পার্বত্য সম্প্রীতি উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্হাপনায় ৯ ফেব্রুয়ারী বান্দরবান জেলার সুয়ালক উপজেলার লামারপাড়ায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী " পার্বত্য সম্প্রীতি উৎসব "আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পার্বত্য জেলা বান্দরবন, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুসি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, মনিপুরী, সাঁওতাল, মালপাহাড়িয়া, বাংগালী, ওঁরাও,মাহালী ও গারো সম্প্রদায়ের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ জামিল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস,এম,রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি,পিএসসি,জেলা প্রশাসক শামীম আরা রিনি,জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কায়সার পিপিএম,ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিউট বান্দরবনের পরিচালক লু ক্রাচিং মারমা,ম্রো বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।