প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা বিচারের দাবিতে তিতুমীর কলেজ ও শেকৃবি ছাত্রদলের মানববন্ধন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে হত্যা জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আলাদা আলাদা ভাবে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল আজ সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।
তিতুমীর কলেজ ছাত্রদলের ব্যানারে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ন আহবায়ক আরিফ মোল্লা, হামদে রাব্বি আকরাম, রিয়াদুল ইসলাম রিয়া, শিহাব উদ্দিন সিয়াম, আক্তার হোসেন, মাসুদ রানা পাটোয়ারী, ইমাম উদ্দিন, জাবেদ ইকবাল সহ উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন সহ কৃষিবিদ শরীফ, সাজু, রাশেদ, রাসেল, মিরাজ সহ শতাধিক নেতৃবৃন্দ।