প্রধানমন্ত্রী দলীয় বিবেচনায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করেন না-রাজিব

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নে দেওয়ান ইদ্রিস কলেজের আই সি টি ভবনের উদ্বোধন করা হয়েছে।গতকাল(১১ জুন) শনিবার দুপুরে দেওয়ান ইদ্রিস কলেজ মাঠ প্রাঙ্গনে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রী দলীয় বিবেচনায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করেন না-রাজিব
সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নে দেওয়ান ইদ্রিস কলেজের আই সি টি ভবনের উদ্বোধন করা হয়েছে।গতকাল(১১ জুন) শনিবার দুপুরে দেওয়ান ইদ্রিস কলেজ মাঠ প্রাঙ্গনে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা, এনামুর রহমান এমপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
এ সময় প্রধান বক্তা বলেন,দেওয়ান ইদ্রিস কলেজ নাম করন করা হয়েছে বিএনপির একজন এমপি নামে এবং তার ছেলে সালাউদ্দিন বাবু ও বিএনপির সাবেক একজন এমপি ছিলেন।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো দলীয় বিবেচনা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেন না।যদি তাই করতেন তাহলে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আই সি টি ভবন সহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন দলের এমপি,মন্ত্রীর নামে তা চিন্তা না করে দশের শিক্ষা ব্যাবস্থা কে এগিয়ে নিয়ে যেতে নিরলস ভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন।পরিশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা আঃলীগের যুগ্ন-সাধারন সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টার,ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি মজিবর রহমান(শাহেদ),সাধারন সম্পাদক মোশারফ হোসেন(মুসা),সাভার পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান প্রমূখ সহ অনেকেই।