ধুমঘাট বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি কতৃক অবৈধভাবে পরিবহনকালে বিবিধ প্রজাতির চিড়াইকাঠ বোঝাই মিনি পিকআপ আটক

গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক ধুমঘাট বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো: সাদেকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফরেস্টার ও একদল চৌকস বনকর্মীসহ অভিযান

ধুমঘাট বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি কতৃক অবৈধভাবে পরিবহনকালে বিবিধ প্রজাতির চিড়াইকাঠ বোঝাই মিনি পিকআপ আটক

গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক ধুমঘাট বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো: সাদেকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফরেস্টার ও একদল চৌকস বনকর্মীসহ অভিযান চালিয়ে ধুমঘাট বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির গেইট সংলগ্ন এলাকা হইতে অবৈধভাবে পরিবহন কালে মিনি পিকআপ নং-ঢাকা: মেট্টো: ড:-১৪-৫৮৫০ সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাসী করে (৪৯০টু:= ২৮৬.৮০ ঘনফুট) কড়ই ও চাম্বল চিড়াইকাঠ দেখিতে পেয়ে এবং কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় মিনি পিকআপটি জব্দ করা হয়।

চিড়াইকাঠ বোঝাই মিনি পিকআপটি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রাম বন আদালতে যথাসময়ে বন মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী এই সফল অভিযান পরিচালনার জন্য অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।