ধুনটে কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আগামী ৩ মাস ব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত বগুড়া ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধুনটে কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আগামী ৩ মাস ব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত বগুড়া ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা গোপালনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি  আলমগীর হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই ১০০ কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করায় ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে সবুজ বিপ্লবের শুরু হয় খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন।

উত্তরাঞ্চলে জনগণের খাদ্য  নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের নিমিত্ত অঞ্চলকে শস্য ভান্ডারে রূপান্তরের লক্ষ্যে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী বাজেট উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) দিয়ে প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে শস্য বীমা চালু করা হবে এবং কৃষকের উৎপাদিত ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ধনুট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ভিপি পাশা, কৃষক নেতা সামিউল আলম সামি, সাইফুল ইসলাম আকন্দ, ধনুট উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচি শাহাদত হোসেন, যুগ্ন আহবায়ক আব্দুস সালামসহ এত্র এলাকার সাধারণ কৃষক বৃন্দ।