দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর সোবহানবাগে গ্রীন গার্ডেন হোটেলে দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ড্যাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর সোবহানবাগে গ্রীন গার্ডেন হোটেলে দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ড্যাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজ শাখার ড্যাবের আহবায়ক ডাঃ শাহনেওয়াজ দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ডা: কামরুজ্জামান খান কাঞ্চন।
আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পিজি হাসপাতালের ইউরোলজিষ্ট বিভাগের ডা: জাফর ইকবাল , সাবেক সাধারণ সম্পাদক ডা :আনোয়ার হোসেন অনু, ডা: মামুন, ডা: পলাশ,ডা: মুস্তাফিজ, ডা: আতিক, ডা: মেশকাত, ডা: মারুফ,ডা: দেবাশীষ, ডা: সুমন, ডা: সারওয়ার, ডা: মাসুম, ডা:একরাম, ডা: তমাল সহ অর্ধ শতাধিক ড্যাব নেতৃবৃন্দ।