তেরখাদায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের ১১৭ টি গৃহ প্রদান
রোমেছা বেগম ও আলতাফ শেখ। যাদের নিজের মত করে মাথা গোজার ঠাঁই ছিলনা।
রোমেছা বেগম ও আলতাফ শেখ। যাদের নিজের মত করে মাথা গোজার ঠাঁই ছিলনা। অন্যের বাড়ীতে কোন রকমে বসবাস করতেন।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া একটি করে পাকা ঘর পেয়েছেন তারা। যার কারনে তাদের খুশির সীমা নাই। খুলনার তেরখাদার হাঁড়ীখালিতে নির্মিত মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১১৭ টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।
দরিদ্র ও অসহায় এ সকল মানুষেরা প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে, মাথা গোজার জায়গা হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মানে শতভাগ গুনগত মান ঠিক রেখে স্বচ্ছতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদের প্রদান করা হয়েছে। যেখানে গুনগত মান ও স্বচ্ছতার বিষয়ে কোন ছাড় দেওয়া হয়নি।
তাছাড়া এ উপজেলায় প্রথম পর্যায়ে ৪০ টি, দ্বিতীয় পর্যায়ে ৪০ টি ও তৃতীয় পর্যায়ে ১১৭ টি ঘর প্রদান করা হয়েছে। যার প্রত্যেকটি ঘর মান সম্মত ভাবে নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।