তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেলেন ২২ টি পরিবার
আহত ও গুম এবং ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ, আহত, বিগত আওয়ামী স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও গুম এবং ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সেবামূলক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, বিশিষ্ট স্থপতি ইঞ্জিনিয়ার আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ ইমন,ইঞ্জিনিয়ার আবু হানিফ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, গুলশান থানা বিএনপি’র সদস্য সচিব শাহাজাহান কবির, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।