তরুণদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটি।

তরুণদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় তরুণ দলের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব।

এসময় উপস্থিত ছিলেন তরুণ দলের সভাপতি ডাঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম সরকার, অ্যাডভোকেট আজিজুল রহমান হেলাল, ইসমাইল হোসেন সিরাজী, এম- সোহেল আলম, জাহিদ হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর কবির, টুটুল প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উওর, মহানগর দক্ষিণ, ঢাকা, ময়মনসিংহ মহানগর, ব্রাহ্মণবাড়িয়া ,নারায়ণগঞ্জ ,ফরিদপুর, নারায়ণগঞ্জ মহানগর, বরিশাল দক্ষিণ,বরিশাল উওর ,ঝালকাঠি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সাভার ,ঝালকাঠি সদর, ধামরাই,যাএাবাড়ি,লালবাগ,সিদ্ধিরগঞ্জ,তারাবো পৌর,নবীননগর সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।