ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র লালবাগ এলাকা হতে সেগুন গোল কাঠ সহ কাভার্ডভ্যান জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে মিনি কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো - ড-১৪-৫৫৩৬ যোগে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে মহাসড়কের লালবাগ এলাকা হতে সেগুন গোল কাঠ সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
আজ ১৪ জুন মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নিজস্ব সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে মিনি কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো - ড-১৪-৫৫৩৬ যোগে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে মহাসড়কের লালবাগ এলাকা হতে সেগুন গোল কাঠ সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
অবৈধ সেগুন গোল কাঠ এবং কাভার্ডভ্যান ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।