জাতীয় মৎস্য পদক পেলেন প্রিয়াম ফিস
মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২০২২ পেয়েছেন হিমায়িত মৎস্য ও মৎস্য পন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেড।
মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২০২২ পেয়েছেন হিমায়িত মৎস্য ও মৎস্য পন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেড।
আজ রোববার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর হাত থেকে পদক গ্রহন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: আ: কাদের। দীর্ঘ দিন ধরে গুনগত মানের চিংড়ি বিভিন্ন দেশে রপ্তানি করে সরকারের আস্থা অর্জন করায় দেশে চিংড়ি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।