আজকের সংবাদ ও সাপ্তাহিক বাংলার ধারাচিত্র পত্রিকার সম্পাদক'র পিতার ইন্তেকাল ও দাফন সম্পন্ন
জাতীয় "দৈনিক আজকের সংবাদ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং রূপসা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ এর পিতা রূপসার নৈহাটী গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুস সোবহান (৮৮) গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।